
থানায় ডেকে পিটিয়ে মারার অভিযোগ খাস কলকাতায়
এক ব্যক্তিকে থানায় ডেকে এনে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেচে পদস্থ পুলিশ কর্তারা। জানা যাচ্ছে, চুরি করা মোবাইল কেনার অভিযোগে আমহার্স্ট স্ট্রিট থানায় ডেকে আনা হয়েছিল। তারপর সেখানে তাঁকে মারধর করা হয়েছিল বলে খবর। য ঐ যুবক অসুস্থ হয়ে পড়লে তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।









