পঞ্চায়েত ভোট কি বন্ধ হয়ে যাবে? জারি হবে কি জরুরি অবস্থা?
সামনেই পঞ্চায়েত ভোট।তাই নিয়েই রাজ্য-রাজনীতি সরগরম। অথচ এই পঞ্চায়েত ভোট বন্ধ করার দাবিতেই হাইকোর্টে মামলা।মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।শুধুমাত্র ভোট বন্ধ করার দাবিই নয়,রাজ্যে জরুরি অবস্থা জারির দাবিও জানিয়েছেন আবেদনকারী।ভোট ঘোষণার পর থেকে রাজ্যে শুরু হয়েছে হানাহানি। মনোনয়ন পর্ব থেকেই চলছে খুন-খারাবি, যত্রতত্র পড়ে থাকছে বোমা,এমনকি মিছিলে চলছে গুলি।কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ
