
“An Evening with Amit” শোয়ে একান্ত আড্ডায় অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা
ছোটবেলা থেকে কখনও স্বপ্ন দেখেননি অভিনেত্রী হবেন, কখনোই ক্যামেরার সামনে নিজেকে দেখবেন ভাবেননি অথচ আজ একজন সফল অভিনেত্রী। সায়ন্তনী গুহঠাকুরতা। শিক্ষিকা কিম্বা অধ্যাপিকা হয়ে উঠবেন ভেবেছিলেন কিন্তু মঞ্চের টান অস্বীকার করতে পারেননি। বরাবরই মঞ্চ অনেক বেশি টানে।তা সে ডান্স হোক বা থিয়েটারে অভিনয় — মঞ্চে কাজ করা অনেক বেশি পছন্দের। তবু ও কাজ করেছেন সিরিয়ালে,









