
মাত্রাতিরিক্ত আশা হয়ে উঠল কাল! লুনা-২৫ কে নিয়ে স্বপ্নভঙ্গ রাশিয়ার
শেষ হয়ে গেল রাশিয়ার লুনা -২৫ এর সফর। লক্ষ্য ছিল ভারতের চন্দ্রযান-৩ এর আগেই স্পর্শ করবে চাঁদের মাটি। তৈরি করবে ইতিহাস। আবিষ্কার করতে পারবে অনাবিষ্কৃত দক্ষিণ মেরুকে।কিন্তু তা আর হল না।তীরে এসে ডুবল তরী। ভেঙে পড়ল রাশিয়ার লুনা -২৫। রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস(ROSCOSMOS) জানায় গতকাল থেকে খোঁজ মিলছিল না লুনা-২৫ এর। অবশেষে জানা গেল
