
শনিবার এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান –হাইভোল্টেজ ম্যাচে কি বৃষ্টির ভ্রুকুটি?
বুধবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে এনেছে পাকিস্তান। সামনের শনিবার হতে চলেছে হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। কাজেই আগেভাগেই শ্রীলঙ্কায় পৌঁছে গেল ভারতীয় দল।ওডিআই বিশ্বকাপের আগেই নিজেদের শক্তি ও দুর্বলতা বুঝে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই দুই দেশের লড়াই নিয়ে বরাবরই উত্তেজনার শেষ থাকে না। আর এবারেও তার ব্যতিক্রম নয়।






